বিকল্প সেতু নির্মাণ

রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে ১২ দিন পর যান চলাচল শুরু

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০১:৪৩ এএম

১২ দিন পর গতকাল সোমবার থেকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে শুরু হয়েছে যান চলাচল। গত ১২ জানুয়ারি এই সড়কের কুতুকছড়িতে একটি বেইলি সেতু ভেঙে পড়ার পর এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন এ সড়ক ব্যবহারকারীরা।

স্থানীয়দের পণ্য পরিবহনের দুর্গতি দেখে গত ১৫ জানুয়ারি সেনাবাহিনীর ২০ ইসিবি বিকল্প সেতু তৈরির কাজ হাতে নেয় এবং গতকাল এ সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফিন বলেন, সেনাবাহিনীর তরফ থেকে সাময়িক বিকল্প সেতু নির্মাণ করায় এই এলাকার জনসাধারণের সুবিধা হয়েছে। মূল সেতুর সংস্কারকাজ চলমান রয়েছে, শিগগিরই সেতুটির ওপর দিয়ে যান চলাচল শুরু হবে। গত ১২ জানুয়ারি রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়িতে বেইলি সেতুটি পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে পড়লে তিনজন নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত