৬২ কেজি সোনা চোরাচালানে তিনজনের কারাদণ্ড

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১০:৩২ পিএম

বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তিন সোনা চালানকারীর ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আসামিরা হলেন আবু সালেহ, আনোয়ারুল আহসান ও আক্তারুজ্জামান।

ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ বৃহস্পতিবার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিদের প্রত্যেককে আরো ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আদালত রায় ঘোষণার পর তাদের সাজা পরোয়ানা ইস্যু করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

২০১৮ সালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬২ কেজি স্বর্ণের বারসহ এই তিন আসামিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে  এই মামলা দায়ের করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত