শীতার্ত মানুষের পাশে থাকবে রেড ক্রিসেন্ট : তাপস

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ০২:০৫ এএম

রেড ক্রিসেন্ট সোসাইটি মানবসেবার ব্রত নিয়ে মানবতার প্রয়োজনে অসহায় শীতার্ত মানুষের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁও জোড়পুকুর মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের চেয়ারম্যান শেখ তাপস এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, ‘মানবতাবাদী এবং মানবদরদি মানুষের সহযোগিতায় রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যক্রম পরিচালনা করে থাকে। আর্তমানবতার সেবায় এগিয়ে আসা মহৎপ্রাণ ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা ও অনুুুপ্রেরণা সঙ্গে নিয়েই রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার প্রয়োজনে মানবতার তরে হাত বাড়িয়ে দেয়। তাই দুর্গত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।’

রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের কার্যক্রমের পরিধি বাড়াতে সহযোগিতা আহ্বান জানিয়ে তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত