নাটোরে ভিন্নধর্মী খেলা ‘সেপাক টাকরো’র সুপার সিরিজ উদ্বোধন

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ০৫:৪১ পিএম

নাটোরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু কাপ জাতীয় সেপাক টাকরো সুপার সিরিজ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার খুবজীপুরের অধ্যক্ষ আব্দুল হামিদ কমপ্লেক্সে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর -৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সহ সভাপতি মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী, গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষকে স্মরণীয় করে রাখতে চতুর্থবারের মতো আয়োজিত এ টুর্নামেন্ট শেষে শনিবার বিকেলে বিজয়ী দলকে বঙ্গবন্ধু চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হবে। 

বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. সাইদুর রহমান বলেন, দেশের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত জাতীয় সেপাক টাকরো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ আটটি জেলা দল এবং রাজশাহী অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের সঙ্গে তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী জেলাসহ মোট দশটি জেলা দলের অংশগ্রহণে সুপার সিরিজ টুর্নামেন্ট শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত