গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘এই নির্বাচন কমিশন (ইসি) হচ্ছে সিরিয়াল কিলার। আর ইসির পেছনে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।’ গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি পরিষদের এক গণমতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘এই ইসি সিরিয়াল কিলার। এই সিরিয়াল কিলার নিরাপদে ঘুরে বেড়াবে এটা কি কখনো গ্রহণযোগ্য হতে পারে। সিরিয়াল কিলারের একটা মাত্র অবস্থান তাদের ক্ষমতা থেকে বিদায় করে বিচারের আওতায় আনা। তাদের এই অন্যায় আচরণ, গণতন্ত্র হত্যার জন্য বারে বারে যখনই চেষ্টা হয়েছে, তখনই এই নির্বাচন কমিশন প্রতিটি ক্ষেত্রে কাজ করেছে। দেশের ৪২ জন জ্যেষ্ঠ নাগরিক পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছেন ইসি কীভাবে গণতন্ত্রকে হত্যা করেছে। শুধু তা-ই নয়, তারা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত।’
তিনি বলেন, ‘সংবিধান কোনো পুঁথি নয়, সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধর্মগ্রন্থের মতো পবিত্র জিনিস। এটা কেন পবিত্র, কেন গুরুত্বপূণ? কারণ এটা আমার অধিকারকে রক্ষা করে। আমার অধিকার কী? কিসের অধিকার? কে আমার দেশ চালাবে, সেটা নির্ণয় করার অধিকার। আমার ভোটের অধিকার। কেন ভোট দিতে হবে?
