ফেইসবুক চালাতে বাঁধা দেওয়ায় তরুণীর আত্মহত্যা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০৭:৫১ পিএম

মাদারীপুরের কালকিনিতে পরিবার ফেইসবুক চালাতে বাঁধা প্রদান করায় তনু (১৮) নামে এক তরুণী অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত তরুণী উপজেলার রমজানপুর এলাকার উত্তর চড়াই কান্দি গ্রামের শংকরের মেয়ে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, বাড়ির সকল কাজকর্ম বাদ দিয়ে শনিবার সকাল থেকে তনু তার মোবাইল দিয়ে ফেসবুকে চালাতে থাকে। এ বিষয়টি দেখে তনুর বাবা তাকে ফেইসবুক চালাতে বাঁধা প্রদান করে তার হাত থেকে মোবাইলটি নিয়ে যায়। এতে করে তনু অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পরে খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ নিহত তনুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেন।

নিহত তরুণীর বাবা শংকর কর জানান, বেশির ভাগ সময় মোবাইল নিয়ে পড়ে থাকতে দেখি আর তাই সকালে বাধা দিয়ে মোবাইলটি নিয়ে যাই এতে অভিমান করে সে আত্মহত্যা করেছে। ফেইসবুক ও মোবাইল মানুষের মৃত্যু কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাছিরউদ্দিন মৃধা বলেন, আমরা খবর পেয়ে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। সে আত্মহত্যা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত