বিএনপি পরিকল্পিতভাবে নির্বাচনে অংশই নেয় নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ভোটের সময় দেখা যায় তাদের কোনো এজেন্ট থাকে না, ভোটার থাকে না। আর প্রশাসন তো ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিরপেক্ষ একটা ভূমিকায় সক্রিয় থাকবে এটাই স্বাভাবিক। ভোটের নামে বিএনপির সন্ত্রাসীরা যদি নাশকতা করে, তবে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবেই। এতে তারা আওয়ামী লীগের লোকজনকেও ছাড় দেয় না।
গতকাল শনিবার দুপুর আড়াইটায় কুষ্টিয়ায় পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
