স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা পরিষদসহ স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা সব প্রতিষ্ঠানকে ক্ষমতায়নের মাধ্যম স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে নিবিড়ভাবে কাজ করছে সরকার।
গতকাল শনিবার ‘ইউনিয়ন পরিষদ-ইউপি ট্রেনিং মডিউলস এবং প্রথম ই-লার্নিং কোর্সে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. তাজুল ইসলাম এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এই আয়োজন করে।
মন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই পারে জনগণকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া রোডম্যাপ অনুযায়ী দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে। তাই এসব প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।’
তাজুল ইসলাম বলেন, ‘প্রশিক্ষণ অবশ্যই ফলপ্রসূ এবং কার্যকর হতে হবে। বিভিন্ন খাতে দেশের অভূতপূর্ব উন্নয়নের ফলে শহর, নগর ও গ্রামগঞ্জে অনেক সম্ভাবনা তৈরি হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণে বৃদ্ধি পেয়েছে। জনপ্রতিনিধিত্বমূলক এসব প্রতিষ্ঠানের নিজস্ব আয় বৃদ্ধি করে মানুষের আশা-আকাক্সক্ষা পূরণ করতে হবে নির্বাচিত প্রতিনিধিদের।
