খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন

প্রদীপ চৌধুরী সভাপতি, সৈকত দেওয়ান সম্পাদক

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০৩:১৯ এএম

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) ত্রিবার্ষিক নির্বাচন গতকাল শনিবার সকালে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে নির্বাহী কমিটির সভাপতি পদে দৈনিক সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী, সহসভাপতি পদে ডেইলি অবজারভার-এর দুলাল হোসেন, সাধারণ সম্পাদক পদে ডিবিসির সৈকত দেওয়ান, সহসাধারণ সম্পাদক পদে সংবাদ প্রতিদিন-এর লিটন ভট্টাচার্য্য রানা এবং কোষাধ্যক্ষ পদে চ্যানেল টোয়েন্টিফোর-এর নুরুচ্ছাফা মানিক নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী না থাকায় সহসভাপতি ও কোষাধ্যক্ষ পদে ভোটগ্রহণ করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত