টিকা সরবরাহে দেরি হওয়ায় আইনি পদক্ষেপের হুমকি জার্মানির

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১২:১৮ পিএম

নির্ধারিত সময়ে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) টিকা সরবরাহ করতে না পারায় ল্যাবরেটরিগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে জার্মান সরকার।

অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে সরবরাহে বিলম্ব নিয়ে উত্তেজনার মধ্যেই এ ঘোষণা দিল দেশটি।

দেশটির অর্থমন্ত্রী পিটার আলতামিয়ার জার্মান দৈনিক দিয়ে ওয়েল্টকে বলেছেন, ‘কোম্পানিগুলো তাদের বাধ্যবাধকতার প্রতি শ্রদ্ধাশীল না হলে আমাদের আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিতে হবে।’

ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা প্রতিশ্রুতি অনুযায়ী টিকা সরবরাহ করতে ব্যর্থ হওয়ার কারণে সম্প্রতি ইউরোপীয় নেতৃবৃন্দ ও কোম্পানিটির মধ্যে উত্তেজনা শুরু হয়।

কোম্পানিটি বলছে, ইউরোপের একটি কারখানায় সমস্যা দেখা দেওয়ায় তারা এখন ইইউকে প্রতিশ্রুতির এক-চতুর্থাংশ কেবল সরবরাহ করতে পারবে।

এদিকে অ্যাস্ট্রাজেনেকাই কেবল এ সমস্যায় পড়েছে তা নয়। প্রতিশ্রুতি অনুযায়ী টিকা সরবরাহ করতে না পারায় গত সপ্তাহে ইতালি মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের হুমকি দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত