রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২৩ পিএম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারকৃতরা প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

রবিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করে পুলিশ।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২০৩৫ পিস ইয়াবা, ৮৪ গ্রাম হেরোইন, ০২ কেজি ৬২০ গ্রাম ২০ পুরিয়া গাঁজা ও ০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৭টি মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত