বরিশালে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:০১ পিএম

গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির উদ্যোগে ওই সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সোমবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসংহতি আন্দোলন বরিশালের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন আরিফুর রহমান মিরাজ, মারুফ আহম্মেদ, হাসিবুল ইসলাম, ইয়াসমিন সুলতানা, জামান কবিরসহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা বলেন, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই গ্যাসের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে। এতে জনগণের উপর চাপ বাড়ছে। প্রথম দফায় গ্যাসের দাম বৃদ্ধির চাপ সামাল দিয়ে ওঠার আগে আবারও গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে।

বক্তারা গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত