ইউটিউবে ‘গোল্ডেন প্লে বাটন’ পেল নিউজটোয়েন্টিফোর

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪২ পিএম

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের স্বীকৃতিসূচক ‘গোল্ডেন প্লে বাটন’ পেয়েছে নিউজটোয়েন্টিফোর টেলিভিশন।

এই ‘গোল্ডেন প্লে বাটন’ রবিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের হাতে তুলে দেন নিউজটোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরীসহ  বসুন্ধরা গ্রুপের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

ইউটিউবের কোনো চ্যানেল ১০ লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ‘গোল্ডেন প্লে বাটন’ দেওয়া হয়।

করোনা পরিস্থিতির আগেই নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের ডিজিটাল মাধ্যম এ অনন্য স্বীকৃতি অর্জন করে। বর্তমানে নিউজটোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেল ২০ লাখ পরিবারের সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত