মির্জাপুরে সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৭ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে সাজাপ্রাপ্ত আসামি বানাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম মাখনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে ভাররা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম ছবুর মিয়া।

মির্জাপুর থানার ওসি শেখ রিজাউল হক দিপু গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মাখনের বিরুদ্ধে দুটি সিআর মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। একটি মামলায় ১০ মাসের সাজা ও ১০ লাখ টাকা জরিমানা হয়েছে।

তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত