মির্জাপুরে সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৩ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল ইসলাম মাখনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চেক জালিয়াতি মামলায় কারাদন্ডপ্রাপ্ত মাখনকে গত বুধবার রাতে ভাররা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানার ওসি শেখ রিজাউল হক দিপু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মাখন ভাররা গ্রামের ছবুর মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও ওসি জানান।

পুলিশ জানায়, একটি মামলায় মাখনের ১০ মাসের সাজা ও ১০ লাখ টাকা জরিমানা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে যুবলীগ নেতা রেজাউল ইসলাম মাখনকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে বলেও ওসি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত