রাঙ্গামাটিতে অস্ত্র আইনে দুজনের কারাদন্ড

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৪ পিএম

রাঙ্গামাটিতে অস্ত্র আইনে দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুওে জেলা ও দায়রা জজ আদালতে এই আদেশ দেওয়া হয়। এ সময় আসামি মো. ছিদ্দিক মিয়া পোদ্দারকে ২৭ বছর ও মংখ্যইনু মারমাকে সাত বছর দন্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে বন্দুক ও কার্তুজসহ তাদের আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত