পটাশিয়াম সমৃদ্ধ খাবার সোডিয়ামের প্রভাব কমাতে সহায়তা করে। এটি রক্ত সঞ্চালন ঠিক রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
কিছু খাবার রয়েছে যেগুলো রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
কলা: পটাশিয়ামের ভালো উৎস এই ফল।এটি রক্তচাপের উপর কোনো প্রভাব না ফেলে ক্ষুধা নিবারণ করে।
তরমুজ : এটি শরীর আর্দ্র রাখে এবং হার্ট সুস্থ রাখতে সহায়তা করে। এতে উপকারী অনেক উপাদান রয়েছে কিন্তু সুগারের পরিমাণ খুবই কম।
বেদানা: শুধু পটাশিয়ামই নয়; এতে রয়েছে ফাইবার, প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন কে এবং ফলিত। এছাড়া্ও এতে প্রদাহ প্রতিরোধী উপাদান রয়েছে।
ডাব: কোমল পানীয়ের পরিবর্তে সতেজ এই পানি পান করতে পারেন। রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এই পানীয় স্বাস্থ্যোজ্জ্বল ত্বক, কিডনির সুরক্ষা এবং হার্টের সুস্থতায়ও বেশ উপকারী।
পালংশাক: সবচেয়ে স্বাস্থ্যকর শাকগুলোর মধ্যে অন্যতম এটি। ক্যালসিয়ামের ভালো উৎস পালং। সালাদ থেকে শুরু করে স্মুদি তৈরি বিভিন্নভাবেই খেতে পারেন এই শাক।
কমলার জুস: ভিটামিন সি এর ভালো উৎস এই ফলে পর্যাপ্ত পটাশিয়ামও রয়েছে। চিনি ছাড়াই টাটকা কমলার জুস পান করতে পারেন।
সতর্কতা: অতিমাত্রায় পটাশিয়াম গ্রহণ কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। দৈনিক কতটুকু পটাশিয়াম গ্রহণ করা স্বাস্থ্যের জন্য উপকারী তা চিকিৎসকের কাছ জেনে নিন।
