‘নির্বাচনে কারচুপির’ প্রতিবাদে বিএনপির সমাবেশ শনিবার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪৯ এএম

‘নির্বাচনে কারচুপির’ প্রতিবাদে আগামী শনিবার (১৩ ফেব্রুয়ারি) সমাবেশ করবে চট্টগ্রাম মহানগর বিএনপি। মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর জানান, নির্বাচনে কারচুপির প্রতিবাদে কেন্দ্রীয়ভাবে ছয় সিটি করপোরেশনে সমাবেশে কর্মসূচি দিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে আগামী ১৩ ফেব্রুয়ারি লালদীঘি ময়দানে সমাবেশ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। সমাবেশের বিষয়ে ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হন। বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ডা. শাহাদাত হোসেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত