করোনার বিস্তার বন্ধে ১৮৩২ কোটি টাকায় হাত ধোয়ার স্টেশন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২২ পিএম

দেশে করোনাভাইরাসের বিস্তার বন্ধে ৭৮ উপজেলায় বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ১ হাজার ৮৩২ কোটি টাকা ব্যয়ে হাত ধোয়ার স্টেশন স্থাপন করা হবে। এই অর্থায়নের জন্য মঙ্গলবার সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে চুক্তি হয়েছে।

বিশ্ব ব্যাংক ও ইআরডি প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ৭৮ উপজেলায় দুই হাজার ৫১৪ স্টেশনে ২৫ লাখ মানুষ হাত ধোয়ার সুবিধা পাবে। স্টেশনে সাবান ও পানির সরবরাহ নিশ্চিত করতে একজন লোক নিয়োজিত থাকবে।

স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) প্রস্তাবিত ‘বাংলাদেশ রুরাল ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পটি বাস্তবায়ন করবে।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মিজ ফাতিমা ইয়াসমিন এবং বিশ্ব ব্যাংকের পক্ষে ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়ান টেম্বন অর্থায়ন চুক্তিতে স্বাক্ষর করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত