প্রথম অধ্যায় : ইতিহাস পরিচিতি
বহুনির্বাচনী
১. ‘ইতিহ’ শব্দটির অর্থ কী?
ক. ইতিহাস খ. সাম্রাজ্য
গ. ঐতিহ্য ঘ. সংবাদ
২. কোনো সত্য বিষয় বা ঘটনাকে উপস্থাপন করতে কোনটি ভূমিকা পালন করে?
ক. ইতিহাস খ. প্রতœতত্ত্ব
গ. খবর ঘ. ঐতিহ্য
৩. বর্তমান সময়ের ইতিহাসকে বলা হয়ে থাকে
ক. সাময়িকী ইতিহাস খ. সাম্প্রতিক ইতিহাস
গ. অর্বাচীন ইতিহাস ঘ. আধুনিক ইতিহাস
৪. ‘হিস্টরিয়া’ শব্দটির প্রথম ব্যবহার করেন কে?
ক. এরিস্টটল খ. হেরোডোটাস
গ. জন লক ঘ. আগাথা ক্রিসটি ৫. হেরোডোটাস প্রথম সংযুক্ত করেন কোন দুটি ধারণা?
ক. প্রত্নতাত্ত্বিক নিদর্শন
খ. প্রাগৈতিহাসিক কাল
গ. ঐতিহ্য ও চেতনা
ঘ. ইতিহাস এবং অনুসন্ধান
৬. ‘ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা’ উক্তিটি কার?
ক. ই এইচ কার খ. র্যাপসন
গ. ড. জনসন ঘ. জনাথন
৭. ঐতিহাসিক হেরোডোটাস তার গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধের যে বিষয়গুলো লিপিবদ্ধ করেছেন তা হলো
i. প্রাপ্ত তথ্য ii. গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ
iii. গ্রিসের বিজয়গাথা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রবিনের দাদার পূর্বপুরুষরা জমিদার ছিলেন। তারা ওই জমিদারদের পুরনো দালানে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। দালানটি দুর্বল হয়ে যাওয়ার কারণে ভেঙে ফেলার পর মাটির নিচে মুদ্রা, শিলালিপি, তাম্রলিপি ও ইমারত পাওয়া যায়। এ ছাড়াও সিন্দুকের মধ্যে কিছু পুরনো দিনের বইও পাওয়া যায়।
৮. রবিনের দাদার বাড়ির পুরনো দালানে পাওয়া উপাদানসমূহের মধ্যে ইতিহাসের লিখিত উপাদান কোনটি?
ক. প্রস্তরলিপি খ. তাম্রলিপি
গ. দালান ঘ. পুরনো দিনের পুস্তক
৯. উক্ত বাড়ির পুরনো দালান ভেঙে ইতিহাসের যে উপাদান পাওয়া যায় তা হলো
i. লিখিত উপাদান ii. অলিখিত উপাদান
iii. প্রত্নতাত্ত্বিক নিদর্শন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. আধুনিক ইতিহাসের জনক বলা হয় কাকে?
ক. সক্রেটিস খ. হিউয়েন সাং
গ. ইবনে বতুতা ঘ. লিওপোল্ড ফন্ র্যাংক
১১. আধুনিক ইতিহাসের জনকের মতে, ইতিহাস হলো
ক. খোলা বাস্তবতা খ. সত্য ও গল্পের মিশ্রণ
গ. সত্য বিবরণ ঘ. চির সত্য
১২. ইতিহাসের পরিসর ব্যাপকভাবে সম্প্রসারিত হওয়ার উল্লেখযোগ্য বিষয় কোনটি?
ক. বিজ্ঞানের বিকাশ খ. মানুষের অগ্রযাত্রা
গ. সভ্যতার অগ্রগতি ঘ. যোগাযোগের প্রসার
১৩. ভিকো মনে করেন
ক. সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করাই ইতিহাস।
খ. মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশই ইতিহাসের বিষয়বস্তু।
গ. বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপই হলো ইতিহাস
ঘ. ইতিহাস হলো সত্যানুসন্ধান ও গবেষণা
১৪. ‘বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপই হলো ইতিহাস’ উক্তি কার?
ক. তারনাথ খ. ইবনে বতুতা
গ. ই এইচ কার ঘ. পোলানস্কি
১৫. স্বতন্ত্র উপস্থাপনা পদ্ধতি অনুসরণ করে কোনটি?
ক. শিল্পকর্ম খ. ইতিহাস গ. সাহিত্য ঘ. স্থাপনা
১৬. যে বিষয়গুলো ইতিহাসের ক্ষেত্রে প্রযোজ্য তা হলো
i. ইতিহাস অনির্বাণ
ii. ইতিহাস অতীত বর্তমানমুখী
iii. ইতিহাস নিরন্তর প্রবহমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. মানুষের যাবতীয় কর্মকাণ্ডের পরিসর বৃদ্ধির যথার্থ কারণগুলো হলো
i. সময়ের বিবর্তন ii. সাংস্কৃতিক অগ্রযাত্রা
iii. সভ্যতার অগ্রগতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’ ইতিহাসের কোন ধরনের উপাদান?
ক. লিখিত খ. খসড়া
গ. সাংবিধানিক ঘ. অলিখিত
১৯. কখন বাংলায় বিভিন্ন চৈনিক পরিব্রাজকের আগমন ঘটে?
ক. তৃতীয়-পঞ্চম শতকে
খ. পঞ্চম-সপ্তম শতকে
গ. অষ্টম-দশম শতকে
ঘ. দশম-দ্বাদশ শতকে
উত্তর
১. ক, ২. ক, ৩. খ, ৪. খ, ৫. ঘ, ৬. খ, ৭. ঘ, ৮. ঘ, ৯. ঘ, ১০. ঘ, ১১. গ, ১২. গ, ১৩. খ, ১৪. গ, ১৫. খ, ১৬. গ, ১৭. খ, ১৮. ক, ১৯. খ
