বিয়ানীবাজারে নিখোঁজ শিশুর লাশ মিলল ডোবায়

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৮ পিএম

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় দুই দিন আগে নিখোঁজ শিশু সামি আহমদের (২) লাশ বাড়ির পাশের একটি ডোবায় পাওয়া গেছে।

বুধবার দুপুরে লাশটি ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। সামি আহমদ উপজেলার শ্রীধরা গ্রামের শামীম আহমদের ছেলে।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, গত সোমবার সকালে শিশু সামি নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি স্বজনরা।

তিনি জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে কীভাবে সামির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত