স্বাস্থ্য সচিবের প্রত্যাহার দাবিতে পাকুন্দিয়ায় আ.লীগের বিক্ষোভ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৬ এএম

স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের প্রত্যাহার দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গতকাল বুধবার দুপুরে পাকুন্দিয়া উপজেলা সদরে এ বিক্ষোভ হয়। উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

বক্তাদের অভিযোগ, কটিয়াদী উপজেলার চান্দপুরে স্থানীয় মানুষের জমি দখল করে স্বাস্থ্য সচিব কমিউনিটি ক্লিনিক নির্মাণ করছেন। ভুক্তভোগীরা প্রতিবাদ করলে মিথ্যা মামলা ও কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। স্বাস্থ্য সচিবকে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদের সভাপতিত্বে সমাবেশে নারান্দি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যন নাজমুল হুদা রুবেল প্রমুখ বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত