বশেমুরবিপ্রবি-র অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন-সম্পাদক মিরাজ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১৫ পিএম

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে তুহিন মাহামুদ ও সাধারণ সম্পাদক পদে মো. মিরাজ সিকদার নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটরিয়া ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ১৫টি পদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্লানিং অফিসার তুহিন মাহমুদ ও প্রশাসনিক কর্মকর্তা মো. মিরাজ সিকদার পরিষদ থেকে ১২জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। 

অপরদিকে, মো. নজরুল ইসলাম (হীরা)ও ওয়ালিদ মিয়া পরিষদ থেকে ৩জন প্রার্থী নির্বাচিত হন।

সভাপতি পদে তুহিন মাহমুদ ৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অপর পরিষদের সভাপতি প্রার্থী মো. নজরুল ইসলাম(হীরা) পেয়েছেন ৪১ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. মিরাজ সিকদার পেয়েছেন ৪৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওয়ালিদ মিয়া পান ৩৯ ভোট।

অপর নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে মো. মুশিকুর রহমান কলিন্স, চৌধুরী মনিরুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সরাফত খান, এস এম মাহাবুবুল হাসান কামাল, অর্থ- সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, দপ্তর সম্পাদক পদে মো. আতিকুর রহমান মুরাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুল্লাহ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য হিসেবে তরিকুল ইসলাম, মাহাতাব উদ্দিন খান, মো. আশরাফুল ইসলাম, মশিউর রহমান, মো. আরিফুল হক (সাগর)।

নির্বাচনে ৮৩টি ভোটের মধ্যে ৮৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্বাবিদ্যালয়ের প্রকৌশলী মো. এস্কেন্দার আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত