বোয়ালমারীতে সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৭ পিএম

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার পৃথক স্থান থেকে ২ জন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১ জনসহ মাদক মামলার ৩ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বোয়ালমারী থানা-পুলিশ।

শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রাম থেকে ২০১৮ সালের জিআর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুজিবর শেখের ছেলে নাজমুল শেখকে শুক্রবার সন্ধ্যা সাতটায় এবং একই সালের অপর জিআর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের লাল মিয়ার ছেলে লিটন মিয়াকে রাত সাড়ে ১১টায় ভাড়া বাসা থেকে বোয়ালমারী থানা-পুলিশ গ্রেপ্তার করে।

এ ছাড়া ২০১৯ সালের জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ১ নম্বর ওয়ার্ডের গুনবহা গ্রামের আকতার মিস্ত্রির জামাই রাসেল শেখকে শুক্রবার বিকেলে গ্রেপ্তার করে থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত ৩ জনই মাদক মামলার আসামি।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাজাপ্রাপ্ত ওই পলাতক  আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত