ছিন্নমূল শিশুদের পাশে ‘সিএমপি’ ও ‘যাত্রী ছাউনি’

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০১:০৯ এএম

বিশ্ব ভালোবাসা দিবসে ছিন্নমূল শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও যাত্রী ছাউনি নামে একটি সামাজিক সংগঠন। গতকাল রবিবার দুপুরে নগরীর বারকোড রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নগরীর বিন্দু পাঠশালা, প্রচেষ্টা স্কুল, আলহেরা ইসলামিক ইনস্টিটিউট, স্বপ্নের স্কুল, ছিন্নমূল কুরআন, নগরফুল, মিনহাজ-উল-কুরআন, অধিকারবঞ্চিত শিশু একাডেমি, আঁধারের আলো স্কুলের প্রায় ৪০০ শিক্ষার্থী ব্যতিক্রমী এ অনুষ্ঠানে আনন্দ উদযাপন করে।

সিএমপির উপকমিশনার (উত্তর) বিজয় বসাক জানান, ছিন্নমূল শিশুদের অংশগ্রহণে এ আয়োজনটিতে ছিল নাচ-গান। তাদের সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকা-ের মাধ্যমে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা হয়েছে। উপস্থিত প্রত্যেক ছাত্রছাত্রীকে স্কুলব্যাগ, লেখাপড়ার বিভিন্ন সামগ্রী, চকলেট ও দুপুরের খাবার দেওয়া হয়। তিনি আরও বলেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সব ছিন্নমূল শিশুর অভিব্যক্তি ছিল অসাধারণ! এভাবে আমরা যদি তাদের সুযোগ করে দিতে পারি তাহলে তারাও পারবে অন্ধকারকে জয় করে বাংলাদেশকে আলোর পথে নিয়ে যেতে।

এ কার্যক্রমে সহায়তা করেছে নাভানা গ্রুপ, কেডিএস ও বারকোড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত