হাতিয়ার প্রত্যন্ত চরাঞ্চলের নঙ্গইল্যার চরের জনতা বাজারে সোমবার গভীর রাতে আগুন লেগে সাতটি দোকানঘর পুড়ে ছাই হয়েছে।
ঘটনাস্থল থেকে সাংবাদিক এনায়েত হোসেন, জনতা বাজারের পশ্চিম পাশের বাসিন্দা এরশাদ ও ইমরান হোসেনসহ স্থানীয়রা জানান, সোমবার রাত আড়াইটায় আগুন লাগে এবং স্থানীয় লোকজন ভোর পাঁচটায় আগুন নিভায়।
স্থানীয়রা আরও জানায়, আগুনে পুড়ে যাওয়া চা, মুদি, মোবাইল ও ওষুধের দোকানগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লাখ টাকা।
এ ব্যাপারে জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, জনতা বাজারে আগুন লাগার বিষয়টি খোঁজখবর নিচ্ছি।
