দক্ষিণ চট্টগ্রামের পটিয়া পৌরসভার অনুষ্ঠিত পৌর নির্বাচনে জামানত হারিয়েছেন বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী ফ্রন্ট মনোনীত তিনজন মেয়র প্রার্থী সর্বনিম্ন ভোট পেয়েছেন।
জানা যায়, ১৪ ফেব্রুয়ারি রবিবার পটিয়া পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আইয়ুব বাবুল (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম সওদাগর (ধানের শীষ), জাতীয় পার্টির (লাঙল) প্রতীক নিয়ে শামসুল আলম মাস্টার ও ইসলামি ফ্রন্টের আলী হোসাইন (মোমবাতি) প্রতীকে নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, সর্বনিম্ন ভোট পান মোমবাতি প্রতীকের আলী হোসাইন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা মাত্র ৮৫৬টি। ফলাফল অনুযায়ী ১৪ হাজার ৮৩৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী আইয়ুব বাবুল।
এ ছাড়া লাঙল জাতীয় পার্টির শামসুল আলম মাস্টার ১ হাজার ১১৭ ভোট পেয়ে তৃতীয় ও ধানের শীষ প্রতীকের নুরুল ইসলাম সওদাগর ১ হাজার ৪৯৪ ভোট পেয়ে ২য় হন।
এ ব্যাপারে পটিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার আরাফাত আল হোসাইনী জানান, ধানের শীষ, লাঙল ও মোমবাতি প্রতীকের প্রার্থীরা জামানত হারিয়েছেন। এ সকল মেয়র প্রার্থীরা প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পাওয়াতে সংশ্লিষ্ট প্রার্থীর জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হয়ে যায়।
