মুন্সীগঞ্জে ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়াবান্ধব সরকারের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৮ এএম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। এই ক্রীড়াবান্ধব সরকারের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো পরিবার ক্রীড়াবান্ধব। জাতির জনক নিজে ফুটবল খেলোয়াড় ছিলেন। ছেলেরা খেলোয়াড়, এমনকি তার ছেলের বউও খেলোয়াড়।

গতকাল বুধবার বিকেলে জেলা সার্কিট হাউজসংলগ্ন মুন্সীগঞ্জ ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল বিপ্লব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আক্তার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল করিম, পুলিশ সুপার আব্দুল মোমেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত