এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫১ পিএম

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক শোক বার্তায় তিনি বলেন, এটিএম শামসুজ্জামানের মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশে তার অবদান মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

রাষ্ট্রপতি প্রয়াতের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজধানীর পুরান ঢাকার নিজ বাসায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর।

অভিনয়ের জন্য আজীবন সম্মাননার পাশাপাশি একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অভিনয়ের জন্য পেয়েছেন নানা স্বীকৃতি ও সম্মান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত