হল খোলার দাবিতে দ্বিতীয় দিনে ইবি শিক্ষার্থীদের অবস্থান

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০১:১০ পিএম

হল খোলার দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১১টায় ক্যাম্পাসের ডায়না চত্বর থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হলগুলোর সামনে গিয়ে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন।

হল খুলে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা। শেষ খবর পাওয়া পর‌্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এর আগে একই দাবিতে রবিবার সকালে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভিসি ভবনের সামনে অবস্থান নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত