বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার তাদের লোকদের দিয়ে মুক্তিযোদ্ধাদের ভুয়া তালিকা তৈরি করছে। একাত্তরে যাদের জন্ম হয়নি তাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের তালিকায়।’ গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
×
