ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

গণমাধ্যমকর্মীদের ওপর হামলা মামলার প্রতিবাদ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:২১ পিএম

গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতন, হামলা, মামলা ও হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁও সদর উপজেলায় মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরাস্তায় এ কর্মসূচির আয়োজন করে ঠাকুরগাঁও প্রেস ক্লাব, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এ সময় নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির নিহতের ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের গণমাধ্যমকর্মী সাংবাদিক শাকিল আহমেদের পরিবারের ওপর হামলারও নিন্দা জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত