সেমিনারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ডিসেম্বরের মধ্যে সারা দেশ বিদ্যুতের আওতায় আসবে

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৩ এএম

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দুর্গম পাহাড়ী অঞ্চল থেকে শুরু করে বিচ্ছিন্ন দ্বীপ এলাকায় সাবমেরিন কেবল এবং সৌরবিদ্যুতের মাধ্যমে দেশের শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে যাবে। ইতিমধ্যে যেখানে গ্রিড রয়েছে এরকম স্থানে শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি) আয়োজিত ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন : বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক সেমিনারে অনলাইনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে দেশের বিদ্যুৎ খাতও সম্পূর্ণ ডিজিটালাইজ হচ্ছে। বিদ্যুৎ খাতে অটোমেশন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগ ইআরপি বাস্তবায়নের কাজ শুরু করেছে। স্মার্ট প্রি-পেমেন্ট মিটার, স্মার্ট গ্রিড সিস্টেম, স্ক্যাডা সিস্টেম, আন্ডারগ্রাউন্ড  কেবলিং, বিগ ডেটা অ্যানালাইসিস সব প্রস্তুতিই বিদ্যুৎ বিভাগ নিয়েছে।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকার ধানমন্ডি এলাকায় আন্ডার লাইন কেবলিংয়ের কাজ শুরু হয়েছেÑযা স্মার্ট স্ক্যাডা সেন্টার এবং আইওটির সঙ্গে যুক্ত থাকবে। এখান থেকে বিগ ডেটা অ্যানালাইসিস করে গ্রাহককে আরও নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন সেবা দেওয়া যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত