গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে। গত শনিবার রাত দেড়টার দিকে উপজেলার ঘাঘর বাজারের মহুয়ার মোড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, সোহাগের হোটেল থেকে আগুন ছড়িয়ে পড়ে। দোকানগুলো কাঠ ও টিনের হওয়ায় আগুন সহজে ছড়ায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিপ্লব মোল্লা বলেন, অধিকাংশ ব্যবসায়ী বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন। সরকার এসব ব্যবসায়ীকে সহযোগিতা না করলে সবাইকে পথে বসতে হবে।
অপরদিকে, মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকার বিসিক শিল্পনগরীতে গতকাল রবিবার ভোরে আগুন লেগে পুড়ে গেছে একটি জালের কারখানা। ভোর ৪টার দিকে ‘হেনা ফিশিং নেট’ নামে জালের কারখানায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনে কারখানাটির যন্ত্রাংশ ও মালামাল পুড়ে যায়।
