আলোচনা সভায় বিমান প্রতিমন্ত্রী

অভ্যন্তরীণ রুটে ৮০% বিপর্যয় কেটেছে এয়ারলাইনসগুলোর

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০১:৪৪ এএম

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলো ইতিমধ্যে তাদের ব্যবসা ৮০ ভাগের উপরে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। গত সোমবার রাতে রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত