নির্বাচনে জাপা অংশ নেবে কি না সিদ্ধান্ত আগামী সভায়

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০১:৪৫ এএম

বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) অংশ নেবে কিনা তা আগামী প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘বর্তমান সরকার দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়েছে। চলমান স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীরা জিতেছে আর হেরেছে দেশের ভোটাররা। ভোট দিতে না পেরে ভোটাররা রাস্তায় কান্না করছে, এটা মেনে নেওয়া যায় না। আওয়ামী লীগ দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত