চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা খালে গত সোমবার রাতে পাথরবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ একজনের লাশ গতকাল বুধবার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রহমত আলী (৪০) নামে আরও একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে শিকলবাহা খালের কালারপোল সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগাম নগরীর সদরঘাট নৌ থানার ওসি এ বি এম মিজানুর রহমান বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মধ্যে আবুল কালাম মুন্সীর (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি নোয়াখালী জেলার বাসিন্দা মৃত ছৈয়দ আহমদের ছেলে।
