করোনাভাইরাসের টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট : ০৪ মার্চ ২০২১, ০৬:১৫ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকা নিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আজ (বৃহস্পতিবার) বিকালেই টিকা নিয়েছেন।

করোনাভাইরাসের টিকা নিলেও সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক পরার এবং স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণ টিকাদান। এ পর্যন্ত ৫ লাখ ১৮ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত