সুনামগঞ্জে বাবা, স্ত্রী ও ৯ মাস বয়সী মেয়েশিশুকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। দন্ড প্রাপ্ত আলকু মিয়া (৪১) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁওয়ের মৃত আলাউদ্দিনের ছেলে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুল আলম মোহাম্মদ নিপু এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার আলকু মিয়া পারিবারিক বিরোধের জেরে রাতে তার স্ত্রী বিউটি বেগম, ৯ মাসের শিশু ও বাবা আলাউদ্দিনকে পিটিয়ে হত্যা করেন।
