রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম বলেছেন, ৭ মার্চ বাঙালি জাতির জীবনের শ্রেষ্ঠদিন। এ দিন স্বাধীনতার মহাকাব্য পাঠ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে স্বাধীনতার জন্য ত্রিশ লাখ মানুষ প্রাণ দিয়েছে, লাখ লাখ মা-বোনের ওপর জুলুম-অত্যাচার করা হয়েছে। এই স্বাধীনতা অর্জন ও নিপীড়িত মানুষের অধিকারের কথা বলতে গিয়ে বারবার জেলে যেতে হয়েছে বাঙালির মহান নেতা বঙ্গবন্ধুকে। সেই স্বাধীনতা অর্জনের পর মুক্তভূমিতে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় বাঙালি। আর ৭ মার্চের মহান ভাষণ ছিল আমাদের বাঙালি জাতির জেগে ওঠার ও মুক্তির চূড়ান্ত সনদ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ পালনের প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু আমাদের এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে গেছেন, তার দেখানো পথেই আমরা গড়ে তুলব ‘সোনার বাংলা’।
