খুলনার ডুমুরিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ অভিযুক্ত রনি সরদারকে (১৪) আটক করেছে।
শনিবার একটার দিকে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুণা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি একই গ্রামের মো. খিজির সরদারের ছেলে।
মামলার বিবরণে বলা হয়েছে, গত শুক্রবার শিশুটির মা রান্না করছিলেন। এ সময় রনি সরদার চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে তাকে নিজেদের বাড়ির একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যায় এবং ধর্ষণ করে।
এ ঘটনা জানাজানি হলে শিশুর বাবা শুক্রবার রাতে থানায় অভিযোগ দেন। ওই রাতেই পুলিশ অভিযুক্তকে আটক করে। আজ শনিবার শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ মামলায় অভিযুক্ত রনি সরদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, শিশুটিকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রনিকে আদালতে সোপর্দ করার কাজ চলছে।