অভিনেত্রী প্রিয়া আমানের ফেসবুক আইডি হ্যাক করে প্রিয়ার মৃত্যুর গুজব ছড়িয়েছে হ্যাকাররা। ৬ মার্চ প্রথমভাগে রাত ৩টায় প্রিয়ার ফেসবুক থেকে স্ট্যাটাস দেওয়া হয়, ‘Priya Aman Apu is No More’। প্রিয়া আমানের ফেসবুক থেকে এমন স্ট্যাটাস দেখে তার কাছের মানুষ ও ভক্তরা শোকাহত হয়ে পড়ে। প্রিয়ার মৃত্যুর খবর জানালেও কেউই নিশ্চিত হতে পারছিলেন না প্রিয়া আমানের কি হয়েছিল।
এদিকে আজ বিকেল সাড়ে তিনটার দিকে পরিচালক হিমু আকরাম দেশ রূপান্তরকে জানান, প্রিয়া আমানের কিছুই হয়নি। তিনি ভাল আছেন। তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে।’
জানা যায়, প্রিয়া আমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। মাঝে বেশ কিছুদিন তিনি অসুস্থতার সঙ্গেও লড়াই করেছেন।
উল্লেখ্য, ‘অদৃশ্য শত্রু’ ছবির মধ্য দিয়ে অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল প্রিয়া আমানের। এ ছবিটি ব্যবসা সফলতায় খুব একটা কারিশমা দেখাতে না পারলেও প্রিয়ার অভিনয় ঠিকই প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। এর পর থেকে অবশ্য ছোট পর্দাতেই বেশি ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। বিভিন্ন ধারাবাহিক ও এক ঘণ্টার নাটকে অভিনয় করছেন।
