হিরো আলমের সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন মেহেদী

আপডেট : ০৭ মার্চ ২০২১, ০৭:২০ পিএম

অশ্লীল সিনেমার জন্য সমালোচিত চিত্রনায়ক মেহেদী দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন। এই চিত্রনায়ক আবারও ফিরছেন অভিনয়ে। আর মেহেদী ফিরছেন আলোচিত হিরো আলমের সিনেমা দিয়ে।

হিরো আলম 'টোকাই' নামের একটি সিনেমা নিয়ে আসতে যাচ্ছেন আসন্ন ঈদে। সেই সিনেমাতেই দেখা মিলবে মেহেদীর।

হিরো আলম জানান, টোকাইয়ের প্রধান চরিত্রে অভিনয় করবেন আলম নিজেই। এরই মধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি শুটিং শুরু হওয়া ছবির কাজ শেষ হয়েছে ৬ মার্চ। রাজধানীর অদূরে পুবাইলসহ কয়েকটি লোকেশনে এই ছবির দৃশ্যধারণ করা হয়েছে।

হিরো আলম বলেন, আগামী রোজার ঈদেই ছবিটি মুক্তি দেবো। এই ছবিতে কাজী হায়াত সাহেব, রেহেনা জলি, ড্যানি রাজ, দুলারী, রিনা খানের মতো শিল্পীরা অভিনয় করেছেন। গান গেয়েছেন মনির খান ভাইয়ের মতো জনপ্রিয় শিল্পী। আরও কণ্ঠ দিয়েছেন সুইটি ও রাশেদ জামান। চমক আরও আছে। আমার এই ছবির মাধ্যমে হিরো মেহেদী ভাই অভিনয় ফিরতেছেন। আমার গাওয়া একটি গানে ঠোঁট মেলাতেও দেখা যাবে তাকে।’

ছবির গল্প নিয়ে তিনি বলেন, একজন টোকাইয়ের জীবনের গল্প এই ছবিতে তুলে ধরেছি। ইমোশনাল গল্পের ছবি। ঈদের ছবি হিসেবে দর্শকদের পুরো বিনোদন দিতে পারবে আমার এই ছবিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত