বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল স্বাধীনতা যুদ্ধের মূলমন্ত্র: জাহেদ

আপডেট : ০৭ মার্চ ২০২১, ০৮:৫১ পিএম

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী বলেছেন, পরাধীনতার শিকল ভেঙে মুক্তিকামী জনগণকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মূলমন্ত্র ছিল জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ। সেই ভাষণ পৃথিবীর কালজয়ী ভাষণগুলোর অন্যতম।

রবিবার বিকেলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমানের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) শরিফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া, সহসভাপতি রিয়াজ উদ্দিন রেনু, থানা শ্রমিক লীগ সভাপতি আব্দুর ছামাদ বেপারী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া জুলহাস, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভুঁইয়া রাজু, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক তাজিম বাবু, মহিলা লীগ নেত্রী মনোয়ারা বেগমসহ  প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত