হাইমচর উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ১১ মার্চ ২০২১, ০১:১৭ এএম

কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে হাইমচর উপজেলা ভেটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হাসান লাভলুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ৯ মার্চ মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তা নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বখতিয়ার লিখিতভাবে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের কাছে অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর ওই কর্মকর্তার বিরুদ্ধে  অভিযোগ দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, আবু হাসান লাভলু গত ১৩ এপ্রিল ২০১৬ সালে উপজেলা ভেটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। এ ব্যাপারে আবু হাসান লাভলু বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে প্রথমে আমাকে শোকজ করার কথা। কিন্তু এ পর্যন্ত আমি কোনো শোকজ নোটিস পাইনি। আর সাময়িক বরখাস্তের চিঠিও পাইনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত