ফেইসবুকে নায়িকা পরিচয়ে প্রতারণা নারী গ্রেপ্তার

আপডেট : ১২ মার্চ ২০২১, ০১:৪৭ এএম

ফেইসবুকে নায়িকা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রোমানা ইসলাম স্বর্ণা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। ওই নারী প্রবাসীসহ বিভিন্ন জনের সঙ্গে ফেইসবুকে বন্ধুত্ব করে বিয়ে ও শারীরিক সম্পর্ক করার প্রলোভন দিয়ে অর্থ হাতিয়ে নিতেন। মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃতুঞ্জয় দে সজল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোমানা নিজেকে নায়িকা পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জনের সঙ্গে বন্ধুত্ব করতেন; বিশেষ করে প্রবাসীদের বিয়ের প্রলোভন দিয়ে অর্থ হাতিয়ে নিতেন। সম্প্রতি তিনি এক প্রবাসীর কাছ থেকে কয়েক দফায় মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন। তাকে সহযোগিতা করেন আরও চারজন। মামলার অপর আসামিরা হলেন আশরাফী ইসলাম শেইলী, নাহিদ হাসান রেমি, আন্নাফি, ফারহা আহম্মেদ ও অজ্ঞাত এক যুবক।

সম্প্রতি তাদের বিরুদ্ধে ভুক্তভোগী কামরুল হাসান বাদী হয়ে মামলা করার পর ওই মামলার আসামি হিসেবে রোমানাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাদী এজাহারে উল্লেখ করেন লালমাটিয়ার বাসিন্দা স্বর্ণার সঙ্গে তার পরিচয় হয়। তিনি নিজেকে বিধবা ও এক সন্তানের জননী পরিচয় দিয়ে ফেইসবুকে বন্ধুত্ব করেন। বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রভাবশালীর সঙ্গে তার ভালো জানাশোনা বলে প্রচার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত