বিজিএমইএ নির্বাচন

২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত পাল্টালেন ফারহাত আনোয়ার

আপডেট : ১২ মার্চ ২০২১, ০১:৪৯ এএম

পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত পাল্টালেন পোশাক কারখানা মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘গতকাল (বুধবার) আমি অসুস্থ ফিল করছিলাম। এ জন্য পদত্যাগ করেছিলাম। আজ সুস্থ অনুভব করছি, তাই দায়িত্ববোধের জায়গা থেকেই নির্বাচন পরিচালনার দায়িত্বে ফিরে এসেছি।’

এর আগে গত বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছিলেন। আগামী ৪ এপ্রিল দুই বছর মেয়াদের জন্য বিজিএমইএ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফারহাত আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরিচালক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত