মকরের আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে, রোগে অর্থ ব্যয় হবে মীনের

আপডেট : ১৪ মার্চ ২০২১, ১০:১৫ এএম

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) বিদেশযাত্রা যোগ আছে। বিদেশে শ্রমিক নিয়োগ পক্ষে। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) পিতার বিদেশ ভ্রমণ যোগ আছে। বৈদেশিক বিনিয়োগে অর্থ বৃদ্ধির যোগ আছে। স্বাস্থ্যের যত্ন নিন।

মিথুন (২১ মে-২০ জুন) কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। স্ত্রীর আয় বাড়বে। বৈদেশিক বাণিজ্য লাভজনক।

কর্কট (২১ জুন-২০ জুলাই) দূরদেশ ভ্রমণ যোগ আছে। স্ত্রীর চর্মরোগ বেড়ে যাবে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) চর্ম ও ঠান্ডা রোগ বাড়বে। স্ত্রীর আয় বাড়বে। কর্মফল দেরিতে পাবে।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) স্বামী-স্ত্রী উভয়ের বিদেশ ভ্রমণ যোগ আছে। সন্তানের ঠান্ডাজনিত রোগ বাড়বে এবং বিদেশযাত্রা যোগ আছে। স্বাস্থ্যের যত্ন নিন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) ঠান্ডাজনিত রোগ বাড়বে। মায়ের চর্মরোগ বাড়তে পারে। আয় সন্তোষজনক।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) সন্তানের বিদেশ ভ্রমণ কার্যকর হতে পারে। কাজে আত্মীয়দের সাহায্য পেতে পারে। স্বল্প ভ্রমণ শুভ হবে।

ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) আয় বাড়বে। সংসারে শান্তি বিরাজ করবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) চর্ম ও ঠান্ডাজনিত রোগ বাড়বে। স্বল্প ভ্রমণ যোগ আছে। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) দূরদেশ যাত্রার যোগ আছে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে। আয় বাড়বে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) ঠান্ডাজনিত রোগ হবে। রোগে অর্থ ব্যয় হবে। তবে সামান্য অর্থ সঞ্চয় হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত