এই অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চান পেদ্রো

আপডেট : ১৪ মার্চ ২০২১, ০২:৫০ পিএম

বরাবরই প্রেক্ষাগৃহে সিনেমা দেখার পক্ষে স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদাভার। তার মানে এই নয়, করোনার ঘরবন্দি সময়ে নেটফ্লিক্সে টিউন করেননি।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানান, এই প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘দ্য কুইনস গ্যাম্বিট’ ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে উল্লেখ করলেন মুখ্য অভিনেত্রী অন্যা টেলর-জয়ের কথা। সামনে অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চান বলেও জানান।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হিউম্যান ভয়েস’-এর প্রচারণা উপলক্ষে অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে কথা বলছিলেন আলমোদোভার। এ সময় নির্মাণাধীন ‘মাদ্রেস পারালেলাস’ নিয়েও ছিল বাতচিত।

মহামারি তার ছবি দেখার অভ্যাসকে আক্রান্ত করেছে সে কথা জানান বিখ্যাত নির্মাতা। সঙ্গে বলেন, সত্যটা হলো স্ট্রিমিং প্ল্যাটফর্ম সে শূন্যতা পূরণ করেছে।

আলমোদোভার বলেন, প্রেক্ষাগৃহ খোলা হলেও এখনো উল্লেখযোগ্য ছবিগুলো মুক্তি দেয়নি স্টুডিও। টিভি সিরিজের ভক্ত না হলে শেষ এক সপ্তাহ তা-ই দেখেছেন। এর মধ্যে ‘দ্য কুইনস গ্যাম্বিট’ খুব পছন্দ হয়েছে। আর সিরিজের অভিনেত্রীকে ভীষণ ভালো লেগেছে। এক সাক্ষাৎকারে অন্যা বলেছেন, তিনি আমার সঙ্গে কাজ করতে চান। আমি যোগাযোগ করে তাকে ‘হ্যাঁ’ বলব। তার চেহারা খুবই আকর্ষণীয়। যেখানে হাজারো ভিন্ন ভিন্ন চরিত্র ফুটিয়ে তুলতে পারবেন এবং তিনি একজন ভালো অভিনেত্রী।

বর্তমানে ‘মাদ্রেস পারালেলাস’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন পেদ্রো আলমোদোভার। এতে অভিনয় করছেন নির্মাতার নিয়মিত নায়িকা পেনেলোপি ক্রুজ। অন্যরকম মায়ের গল্প নিয়ে নিমির্ত হচ্ছে সিনেমাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত