মুজিব শতবর্ষ উপলক্ষে আইসিটি বিভাগের ‘মুজিব ১০০’ অ্যাপ

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০২:২১ এএম

ভবিষ্যৎ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর দর্শন ও সংগ্রামমুখর জীবনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিত হয়েছে ‘মুজিব ১০০’ অ্যাপ। গতকাল রবিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনলাইন প্লাটফর্মে অ্যাপটি উদ্বোধন করেন।

আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, ‘এই অ্যাপটির মাধ্যমে তরুণরা বঙ্গবন্ধুর জীবনের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের উপলব্ধি থেকে করা বিভিন্ন উক্তি পড়ে অনুপ্রাণিত হবে। অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে-স্টোর এবং অ্যাপল স্টোর দুই জায়গা থেকেই এবং এটি অনলাইন ও অফলাইনে এবং খুব অল্প বান্ডউইডথে ব্যবহার করা যাবে। বাংলা ও ইংলিশ দুই ভাষাতেই ব্যবহার করা যাবে অ্যাপটি।’

প্রতিমন্ত্রী জানান, দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া এই অ্যাপের অন্যতম লক্ষ্য। বঙ্গবন্ধুর জীবদ্দশায় দেওয়া সব ভাষণ, বঙ্গবন্ধুর লেখা বই এবং তার জীবনের নানা ঘটনাপ্রবাহ নিয়ে সাজানো টাইমলাইন প্রভৃতি কন্টেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এ অ্যাপটি।

‘মুজিব ১০০’ অ্যাপের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছেÑ বঙ্গবন্ধুর প্রতিদিন, যার মাধ্যমে প্রতিদিন বঙ্গবন্ধুর জীবনে ঘটে যাওয়া ঘটনাবলি সম্পর্কে এ অ্যাপ ব্যবহারকারীরা জানতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত